শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:২০
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

সাহসী নারী লাইজু বেগমকে পুরস্কৃত করলেন পুলিশ কমিশনার

ডেক্সরিপোর্ট  বরিশালে ছিনতাইয়ের আসামী গ্রেফতার করার মাধ্যমে অপরাধ দমনে পুলিশকে সহায়তা করার স্বীকৃতি স্বরুপ মোসাঃ লাইজু বেগম (৪২)কে সম্মাননা প্রদান করেন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার।

রবিবার (২৭ সেপ্টেম্বর) বিএম কলেজ অডিটোরিয়াম মাসিক কল্যাণ সভায় তাকে এ পুরস্কার প্রধান করা হয়।

লাইজু বেগম বাবুগঞ্জের উত্তর বাহেরচর এলাকার মোঃ আমির হোসেনের স্ত্রী।

পুলিশ জানায়- মোসাঃ লাইজু বেগম (৪২) গত ২৩ আগষ্ট ভোরে লঞ্চে ঢাকা থেকে বরিশাল লঞ্চ ঘাট নেমে রহমতপুর মেয়ের বাড়ি যাওয়ার জন্য ব্যাটারী চালিত রিকশায় ওঠেন।প্রায় ২০ মিনিট পরে রিকশা চালক মোঃ ছালাম কাশীপুর মহামায়ার পোল এর পশ্চিমে লাদেন সড়কের মধ্য একটি কালভার্টের উপর হঠাৎ রিকশা থামানোর কারণ জানতে চাইলে, রিকশা চালক লাইজু বেগমকে খুনের ভয় দেখিয়ে তার গলা চেপে ধরে সাথে থাকা মালামাল ছিনিয়ে নেয়ায় লাইজু বেগম ভয়ে চিৎকার করলে রিকশা চালক তাকে ধাক্কা দিয়ে ময়লা আবর্জনার ড্রেনের মধ্য ফেলে দিয়ে চলে যায়।

পরবর্তিতে ভুক্তভোগী স্থানীয়দের সহযোগিতায় অন্য একটি রিকশায় রহমতপুর তার মেয়ের বাড়ি গিয়ে তার মেয়েকে জানালে দুপুরে লাইজু বেগম ও তার মেয়ে নিয়ে রিকশা চালককে খুঁজতে বরিশাল আসেন।

অনেক খোঁজাখুজির পরে রিকশা চালককে বিবির পুকুরের পাড়ে দেখতে পেয়ে কোতয়ালী থানা পুলিশকে অবহিত করলে টহলরত এসআই বশির সহ তার টিম রিকশা চালকে আটক করে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করেন।

ব্যপক জিজ্ঞাসাবাদের পরবর্তিতে এয়ারপোর্ট থানার সহায়তায় রিকশা চালক ছালাম হাওলাদারের বাড়ীতে অভিযান চালিয়ে লাইজু বেগমের ছিনতাই হওয়া মালামাল উদ্ধার করেন।

এ বিষয়ে এয়ারপোর্ট থানা কর্তৃক ছিনতাইকারী মোঃ আঃ ছালামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণসহ ছিনতাইয়ে ব্যবহৃত রিকশা জব্দ করা হয়েছে।