বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১০:৩৭
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে পানি সম্পদ প্রতিমন্ত্রীর ত্রাণ বিতরণ

ডেক্সরিপোর্ট  প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে পানি সম্পদ প্রতিমন্ত্রী বরিশাল-৫ (সদর) আসনের এমপি কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম ত্রাণ বিতরণ করেছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১২টায় বরিশাল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অসহায় দরিদ্রদের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম বলেছেন, ‘ষাটের দশকে দেশের উপকূলীয় এলাকায় বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছিলো বন্যা ও জোয়ারের পানি প্রতিরোধের জন্য। এখন জলবায়ু পরিবর্তনের ফলে ৬ থেকে ৭ মিটার উঁচু জলোচ্ছ্বাস হচ্ছে। সেসব ঝুঁকি বিবেচনায় সমীক্ষা চালিয়ে বেড়িবাঁধগুলো উঁচু করা হচ্ছে। যাতে জলোচ্ছ্বাসে গ্রাম প্লাবিত হতে না পারে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বেড়িবাঁধের ওপর বসতি গড়লে ইঁদুরে বাঁধ ক্ষতিগ্রস্ত করে। বর্ষায় এবং জোয়ারের সময় প্রবল চাপে ঐসব বেড়িবাঁধ ভেঙে যায়।’ তাই বেড়িবাঁধে কোন বসতি নির্মাণ না করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও উত্তরোত্তর কামনা করেন প্রতিমন্ত্রী। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমানের সভাপতিত্বে ত্রাণ বিতরণী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক তৌহিদুজ্জমান পাভেল, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু ও আওয়ামী লীগ নেতা মাহমুদুল হক খান মামুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ২ শতাধিক অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। পরে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বাদ জোহর কলেক্টরেট জামে মসজিদে এক বিশেষ দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। মোনাজাতে প্রধানমন্ত্রীর সু-স্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করা হয়। এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।