বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:১৭
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

নানা আয়োজনে ফুলবাড়ীতে দেশরত্ন শেখ হাসিনা’র ৭৪ তম জন্মদিন পালিত

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ীতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতার জেষ্ঠ্য কণ্যা দেশরত্ন শেখ হাসিনা’র ৭৪ তম জন্মদিন উদযাপন উপলক্ষে কেক কাটা, র‍্যালী, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনু্ষ্ঠিত হয়েছে।

সোমবার ২৮ সেপ্টেম্বর আদর্শিক নেত্রী, নারী উন্নয়নের অগ্রপথিক, বিশ্ব শান্তির অগ্রদূত, গণতন্ত্রের মানসকন্যা, মানবতার জননী, দেশরত্ন শেখ হাসিনা’র ৭৪ তম জন্মদিন উদযাপন উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে সকাল ১১টায় ফুলবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে কেক কাটা হয়। পরে সেখান থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি ফুলবাড়ী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শহীদ মিনারে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান হারুন অর-রশীদ হারুন, উপজেলা যুবলীগ সভাপতি আশরাফুল আলম বুলবুল, সহ-সভাপতি নুরে আলম কবির লেবু, সাধারন সম্পাদক আবুবক্কর সিদ্দিক মিলন, সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম লিটন সহ উপজেলার ছয় ইউনিয়নের নেতারা। জোহরের নামাজের পর মিলাদ মাহফিল শেষে শেখ হাসিনা’র সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত শেষে মুসল্লিদের মিষ্টিমুখ করা হয়।