শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ২:০৫
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

ভোলায় পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ৩

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলার দৌলতখান ও চরফ্যাশনে পৃথক সড়ক দূর্ঘটনায় কবির হোসেন (৬৫), লামিয়া (৮) ও দিদারুল ইসলাম(৩২) নামের তিন জন নিহত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে ভোলা-চরফ্যাশন ও দৌলতখানের অভ্যন্তরীণ সড়কে এ দূর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, সকালে ভোলা-চরফ্যাশন সড়কের বাংলাবাজার এলাকায় বাসের চাপায় কবির হোসেন নামে এক পথচারী নিহত হয়েছে। একই দিন সকালে দৌলতখানের সৈয়দপুর সড়কে অটোরিকশার চাপায় লামিয়া নামে এক শিশু নিহত হয়েছে।

এছাড়া ভোলা-চরফ্যাশন সড়কের সড়ক ও জনপথ অফিস সংলগ্ন সড়কে তেলের ট্যাংকার ও অটো বোরাক মুখোঁমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় কনিকা (৪০), মো. জাবের (১৮), মনির (২৫), রাজু (২২) ও মো. জুয়েল (২৪) নামের ৫ জন আহত হয়েছেন। তবে আহত কনিকা, জাবের ও মনিরের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রাজু ও জুয়েল প্রামিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

দৌলতখান থানার অফিসার ইর চার্জ (ওসি) বজলার রহমান ও চরফ্যাশন থানার অফিসার ইন চার্জ (ওসি) মনিরুল হোসেন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।