শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৫:০৬
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

চুল দাড়ি গোঁফ কেটেও রেহাই পেল না তারেক

ডেক্সরিপোর্ট  ধর্ষনের মামলায় গ্রেফতার থেকে বাঁচতে চুল দাড়ি গোঁফ কেটে আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করেছিল সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ মামলার ২নং আসামি তারেকুল ইসলাম তারেক। তাতেও রক্ষা পেল না সে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সুনামগঞ্জের দিরাই উপজেলা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-৯ এর সদস্যরা।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকাল ৩টার দিকে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে উপজেলার জগদল ইউনিয়নের কাওয়াজুড়ি গ্রামের সমছু মিয়ার স্ত্রী ও ছেলে বদরুলকে আটক করে র‌্যাব। এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গরমা গ্রামের আলি হোসেনের বাড়ি থেকে তারেককে আটক করা হয়। এ সময় তারেকের মাথায় চুল ও মুখে দাড়ি ছিল না। এমনকি সে নিজেকে লুকিয়ে রাখতে গোঁফও ছেঁটে ফেলে দেয়।

এ নিয়ে মামলায় এজাহারনামীয় ৬ আসামিসহ মোট আটজনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিন করে রিমান্ডে নেয়া হয়েছে।

প্রসঙ্গত, গত শুক্রবার এমসি কলেজে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হন ওই তরুণী। রাত সাড়ে ৮টার দিকে স্বামীর কাছ থেকে ওই তরুণীকে জোর করে তুলে নিয়ে ছাত্রাবাসে ধর্ষণ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় কলেজের সামনে তার স্বামীকে বেঁধে রাখা হয়।

এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে শাহপরান থানায় মামলা করেন। মামলায় ছাত্রলীগের ছয় নেতাকর্মীসহ অজ্ঞাত আরও তিনজনকে আসামি করা হয়।