মঙ্গলবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৪:৪২
শিরোনাম :
পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

দেশে করোনায় মৃত্যু ৩২,নতুন শনাক্ত ১৪৩৬

ডেক্সরিপোর্ট  মহামারী করোনায় গত ২৪ ঘণ্টায় এক হাজার ৪৩৬ জন সংক্রমিত হয়েছেন। এ সময়ে মারা গেছেন ৩২ জন।

বুধবার স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, এ নিয়ে দেশে মোট করোনায় সংক্রমিত শনাক্ত মানুষের সংখ্যা হলো তিন লাখ ৬৩ হাজার ৪৭৯।

মহামারীতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ হাজার ২৫১। মোট সুস্থ হয়েছেন দুই লাখ ৭৫ হাজার ৪৮৭ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৪০৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ১০ দশমিক ৭১ শতাংশ।

গতকাল এক হাজার ৪৮৮ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হওয়ার কথা জানানো হয়। এ সময়ে মারা যান ২৬ জন।

গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্তের খবর জানানো হয়।

এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ করোনায় দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে সরকার।