বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৪:৫৬
শিরোনাম :
সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল!

নড়াইলে ৮টি বোমা ও বোমা তৈরীর সরঞ্জামাদীসহ ৩ জনকে আটক করেছে র‌্যাব-৬

নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে ৮টি বোমা ও বোমা তৈরীর সরঞ্জামাদীসহ ৩ জনকে আটক করেছে র‌্যাব-৬। আজ সকালে নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটকৃকতরা হলেন, বিশ্বজিত সাহা (৫১), পিতা-কালিপদ সাহা, কালু সরকার (৫৫), পিতা- মন্টু সরদার ও সাগর বিশ্বজিত (২৮), পিতা দুলাল বিশ্বাস। এসময় রবি বিশ্বজিত নামে এক সন্ত্রাসী পালিয়ে যায়। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, র‌্যাব-৬ এর স্পেশাল কোম্পানী কমান্ডার মেজর শামীম সরকারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টার দিকে নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর গ্রামের বিশ্বজিত সাহার বাড়িতে অভিযান চালায় র‌্যাব। এসময় বাড়ি তল্লাসি করে ৮টি বোমা, বোমা তৈরীর কাজে ব্যবহৃত ডিভাইস, গানপাউডার, তার, সার্কিট ও ২০ টি মোবাইল ফোন এবং ৫০টি বিভিন্ন মোবাইল কোম্পানীর সিম উদ্ধার করা হয়।

র‌্যাব-৬ এর স্পেশাল কোম্পানী কমান্ডার মেজর শামীম সরকার বলেন, দীর্ঘদিন যাবৎ এই চক্রটি বোমা তৈরীর সরঞ্জামাদী কিনে এনে বোমা তৈরী করে বিভিন্ন সন্ত্রাসী চক্রের কাছে বিক্রি করত।

নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার)  জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর ৫টার দিকে নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর গ্রামের বিশ্বজিত সাহার বাড়িতে অভিযান চালায় র‌্যাব।

এসময় বাড়ি তল্লাসি করে ৮টি বোমা, বোমা তৈরীর কাজে ব্যবহৃত ডিভাইস, গানপাউডার, তার, সার্কিট ও ২০ টি মোবাইল ফোন এবং ৫০টি বিভিন্ন মোবাইল কোম্পানীর সিম উদ্ধার করা হয়। এঘটনায় নড়াইল সদর থানায় মামলা দায়ের হয়েছে। সকালে অভিযান চালিয়ে ৩জনকে আটক করা হয়। এসময় রবি বিশ্বজিত নামে এক সন্ত্রাসী পালিয়ে যায়। এঘটনায় নড়াইল সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।