বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৫:২৩
শিরোনাম :
সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল!

ঠাকুরগাঁওয়ে প্রসবের সময় নবজাতকের মাথা ছিড়ে ফেলেছেন ডাক্তার

গৌতম চন্দ্র বর্মন,ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া গোপালপুরের জুয়েল ইসলাম নামের এক গ্রাম্য ডাক্তারের বিরুদ্ধে সন্তান প্রসবের সময় নবজাতকের মাথা ছিড়ে ফেলার অভিযোগ উঠেছে ।
সোমবার (১৫ জুলাই) সন্ধায় এ ঘটনা ঘটার পরে মুমূর্ষু অবস্থায় ওই প্রসূতি নারীকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করা হয়।এর আগে গত ১৩ জুলাই শনিবার বাচ্চা প্রসবের সময় স্থানীয় ডাক্তার জুয়েল ইসলামের পরামর্শে তার কাছেই বাচ্চা প্রসবের সিদ্ধান্ত নেন ওই নারী।
ডাক্তার জুয়েল ইসলাম স্থানীয় এক ধাত্রীকে সঙ্গে নিয়ে বাচ্চা প্রসব করাতে গিয়ে বাচ্চার মাথা ধরে টানাটানি করলে তার মাথা ছিড়ে যায়। পরে অবস্থা খারাপ হতে থাকলে রোগীকে শহরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করানো হয় এবং পরে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করা হয় ।
 রোগীর স্বামী রাজ্জাকুল ইসলাম বলেন, ওই ডাক্তার আমার সন্তানকে হত্যা করেছে। আমার স্ত্রীর শারীরের অবস্থাও ভালোনা । বাচ্চার মাথা চিড়ে গেলে বাকি অংশটুকু আমার স্ত্রীর শরীরের ভেতরে থেকে যায়।
এ ব্যাপারে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিসৎক ও গাইনি কনসালটেন্ট ডা. রেজা বলেন, ‘অস্ত্রপচার করে মায়ের পেট থেকে মাথা ছাড়াই বাচ্চার দেহ বের করা হয়েছে। আর কিছুটা দেরি হলে মাকেও বাঁচানো যেত না।
’ঠাকুরগাঁও সদর থানা ওসি আসিকুর রহমান জানান, এ ঘটনা শোনার সাথে সাথেই ওই ডাক্তারকে ধরতে পুলিশ তল্লাশি চালিয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী প্রদক্ষেপ নেওয়া হবে।