বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:১২
শিরোনাম :
বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

ফুলবাড়ীতে যৌথ অভিযানে মাদকসহ আটক ১

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে গাজা ফেন্সিডিল ও স্কাপ সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের আব্দুল্লাহ বাজার সংলগ্ন মিন্টু মিয়ার বাড়ী ও বাড়ীর পাশের কলাবাগানে অভিযান চালিয়ে ২১২ বোতল স্কাপ, ফেন্সিডিল ও ৫০০গ্রাম গাঁজাসহ আটক করা হয়। আটক মিন্টু মিয়া(৩৫) ওই এলাকার মৃত আবুলের ছেলে।

অভিযান কালে উপস্থিত ছিলেন,ফুলবাড়ী উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুর রহমান, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায়,কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুর রহমান শিমুলবাড়ী বিওপির হাবিলদার আমির আলী।

এ সময় ফুলবাড়ী থানা পুলিশ ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।