বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং, সকাল ৬:৪৩
শিরোনাম :
এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ

নড়াইলে স্কুল কলেজের মেয়েদের উত্যক্তের দায়ে গ্রেফতার-১৪

নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে বিভিন্ন স্কুল কলেজ পড়ুয়া মেয়েদের উত্যক্তের দায়ে ১৪ জনকে গ্রেফতার করেছে নড়াইল জেলা পুলিশ। মঙ্গলবার (১৬ জুলাই) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত জেলার বিভিন্ন স্কুল-কলেজের সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন নড়াইলের মহিষখোলা গ্রামের শাহিনুর রহমানের ছেলে মোঃ সাব্বির রহমান আকাশ (২০), আলাদাৎপুর গ্রামের মৃত এবিএস গোলাম মোস্তফার ছেলে গোলাম সাকলাইন প্রতুল (২০), একই গ্রামের আঃ রউফ মোল্যার ছেলে শেখ রাশেদ আহম্মেদ আকাশ, দুর্গাপুর এলাকার শেখ জালাল উদ্দিনের ছেলে সাজ্জাদ জালাল পিয়াস (২০), মাদ্রাসা গ্রামের আব্দুল কালামের ছেলে নাইম (২০), দুর্গাপুর গ্রামের মৃত আমিনুর রহমানের ছেলে আশিকুল ইসলাম (১৯), মাহমুদ খানের ছেলে নয়ন খান (১৮), এলাহি সরদারের ছেলে সজিব (২১),

বরাশুলা গ্রামের আনারুল কবিরের ছেলে সজিব হাসান (২১), শামুকখোলা গ্রামের ওহিদুজ্জামানের ছেলে রাহাতুজ্জামান (বিশাল), কাজী জাকির হোসেনের ছেলে কাজী আমির হামজা আকাশ (২২), আমতলা গ্রামের আকাম শেখের ছেলে এসএম আকাশ (১৭), মরিচপাশা গ্রামের জান্নু শেখের ছেলে মোঃ শাহীন শেখ (২০), মহিষখোলা গ্রামের মোঃ সাইফুর রহমানের ছেলে মোঃ মেহরাব হোসেন (১৮)।

গ্রেফতারকৃতদের নড়াইলের পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত করলে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার) গণমাধ্যমকর্মীদের বলেন, গ্রেফতারকৃতরা নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও ভবিষ্যতে যেন কেউ নারী উত্যক্তের মতো জঘন্য কাজে নিজেকে আত্মনিয়োগ না করে সেজন্যও কঠোর হুঁশিয়ারি প্রদান করেন তিনি।