বৃহস্পতিবার, ৮ই জুলাই, ২০২৬ ইং, ভোর ৫:৫২
শিরোনাম :
এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ

ঢাকায় বর্ণালী হত্যার বিচারের দাবীতে ভোলায় মানববন্ধন

ভোলা প্রতিনিধি:ঢাকায় স্বামীর বাসায় বর্ণালী মজুমদারকে হত্যায় সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবীতে ভোলার বোরহানউদ্দিনে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার(১৬জুলাই) সকাল ১১টায় বোরহানউদ্দিন পৌর বাজার এলাকায় দীর্ঘ লাইনের মানববন্ধনে করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বোরহানউদ্দিন সরকারি কলেজ এর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এস.এম গজনবী, মহিলা কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ, বোরহানউদ্দিন প‚র্জা উদযাপন কমিটির সভাপতি বাবু অনিল কুমার, বোরহানউদ্দিন মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মো. বশির উল্ল্যাহ প্রমূখ।

বক্তারা,দ্রুত বর্ণালী মজুমদারের হত্যা কান্ডের সুষ্ঠ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার জোরালো দাবী জানান। মানববন্ধনে অংশ গ্রহন করেন বোরহানউদ্দিন সরকারি কলেজ, মহিলা কলেজ ও বোরহানউদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রী বৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

উল্লেখ্য, গত ২ জুলাই রাতে ঢাকা বনশ্রী এ বøকের ২ নম্বর সংলগ্ন একটি বাসা থেকে রাত ১১টার দিকে অচেতন অবস্থায় বর্ণালীর স্বামী মিথুন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। ওই দিনই বর্ণালীর স্বামী মিথুন কে গ্রেফতার করেন পুলিশ। তিনি এখন জেল হাজতে রয়েছে। মৃত বর্ণালী ও তার স্বামী মিথুন এর গ্রামের বাড়ী ভোলার বোরহানউদ্দিন উপজেলায়।