বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:১৯
শিরোনাম :
বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তাহিরপুরে বিনামূল্যে শাক-সবজির বীজ বিতরণ

তাহিরপুর(সুনামগঞ্জ) প্রতিনিধি  সুনামগঞ্জের তাহিরপুরে চলতি বছর হয়ে যাওয়া কয়েক দফা বন্যার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে ক্ষতিগ্রস্ত প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে শাক ও সবজির বীজ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ভবনের পাশে কৃষি বিভাগ আয়োজিত বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: হাসান উদ দৌলা, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, কৃষি ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান, সাংবাদিক আবুল কাশেম প্রমুখ।বীজ বিতরণের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় ইউএনও পদ্মাসন সিংহ বলেন, মহামারি করোনাকালের শুরু থেকেই সরকার মানুষের জন্য ত্রাণ সহায়তার ব্যবস্থা করা সহ বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছে। বন্যার ক্ষতি পুষিয়ে নিতে এখন কৃষক পরিবারের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে । নগদ অর্থ সহায়তা না দিয়ে এসব বিতরনের লক্ষ্য হচ্ছে উৎপাদন বাড়ানো। যাতে কৃষকরা তাদের চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করে লাভবান হতে পারে।

অন্যদিকে স্থানীয় এলাকাবাসী সেগুলো কিনে তাদের চাহিদা মেটাতে পারে। তাই আপনারা সরকারি বরাদ্দের এসব বীজ ঘরে না ফেলে রেখে সুন্দর ও যত্নের সঙ্গে আবাদ করবেন। দেশের উৎপাদন ও অর্থনীতিতে অবদান রাখবেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো: হাসান উদ দৌলা জানান,পর্যায়ক্রমে উপজেলার ৭ টি ইউনিয়নেই এসব শাক সবজির বীজ ও চাড়া বিতরণ করা হবে।