বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:১৮
শিরোনাম :
বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

নিষিদ্ধ সময়ে ইলিশ ধরায় চাঁদপুরে ৭ জেলের কারাদণ্ড

ডেক্সরিপোর্ট  চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে সাত জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার গভীর রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নেহাশীষ দাসের নেতৃত্বে মতলবের মেঘনা নদীতে অভিযান চালানো হয়।

এসময় ৬০ হাজার মিটার কারেন্ট জাল ও ইঞ্জিনচালিত ট্রলার জব্দসহ ৮ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একজনকে ৫০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- আলী আজগর, মাঈন উদ্দিন, দেলোয়ার হোসেন, আক্তার হোসেন, স্বপন হোসেন, আরিফ ও রুবেল।

এছাড়া মেহেদী নামের আরেক জেলেকে ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ইউএনও স্নেহাশীষ দাস বলেন, মা ইলিশ রক্ষায় সরকারের সব কার্যক্রম বাস্তবায়নে আমরা সক্রিয় রয়েছি। কেউ নিষিদ্ধ সময়ে নদীতে ইলিশ ধরলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।