বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:১৮
শিরোনাম :
বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

আগৈলঝাড়ায় গাঁজাসহ তিন মাদক ব্যাবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক  বরিশালের আগৈলঝাড়ায় বাশাইল গ্রামে অভিযান চালিয়ে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ।

থানার নবাগত অফিসার ইন চার্জ মো. গোলাম সরোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলার রাজিহার ইউনিয়নের বড় বাশাইল গ্রামে অভিযান চালিয়ে বিনোদ বৈদ্যর ছেলে ভ্রাম্যমান মাদক বিক্রেতা বিনয় বৈদ্য (২২)কে গাঁজাসহ গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত ভ্রাম্যমান বিক্রেতা বিনোদের স্বীকারোক্তি অনুযায়ি ওসি (তদন্ত) মাজহারুল ইসলামের নেতৃত্বে পরে ওই গ্রামে অভিযান চালিয়ে বিনোদের কাছে পাইকারী গাঁজা বিক্রেতা দুলাল মোল্লার ছেলে আল আমিন মোল্লা (২৪)কে গ্রেফতার করা হয়।

বিনোদ ও আল আমিন থানায় পুলিশী জিজ্ঞাসাবাদে জানায়, মাদকের বড় ব্যবসায়ি একই গ্রামের চিত্ত রঞ্জন মুন্সির ছেলে শ্যামল চন্দ্র মুন্সি (৩৫)। পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে শ্যামল মুন্সিকেও গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতেই এসআই সুশান্ত কুমার বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছেন ।

ওসি মো. গোলাম সরোয়ার জানান, কোন মাদক বিক্রেতা গ্রেফতার হলে তার কাছে কে-কে মাদক বিক্রি করছে, গ্রেফতারকৃতর স্বীকারোক্তি অনুযায়ি ওই পাইকারী বিক্রেতাকেও গ্রেফতার করা হবে। শুধু খুচরা বিক্রেতারাই গ্রেফতার হবে না, খুচরা বিক্রেতাদের কাছে পাইকারী বিক্রেতাদেরও গ্রেফতার করা হবে। কোন অবস্থায় মাদক ব্যবসায়িদের কোন ছাড় দেয়া হবে না।

গ্রেফতারকৃতদের শুক্রবার দুপুরে বরিশাল আদালতে প্রেরণ করেছে পুলিশ।