শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:২০
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

আগৈলঝাড়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে পানিতে

নিজস্ব প্রতিবেদক  আগৈলঝাড়ায় নিয়ন্ত্রন হারিয়ে পাথর বোঝাই একটি ট্রাক উল্টে মাছের ঘেরে পরেছে।

জানা গেছে, আগৈলঝাড়া-পয়সারহাট-গোপলগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুল্লশ্রী বাইপাস চৌরাস্তা মোড়ে শুক্রবার ভোর রাতে পাথর বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মাছের ঘেরে উল্টে যায়। তবে ট্রাকে থাকা চালক ও হেলাপার অক্ষত রয়েছে।

ট্রাকের চালক মো. সেন্টু মিয়া জানায়, তিনি এবং হেলপার রাসেল বৃহস্পতিবার সন্ধায় সাতক্ষীরা ভোমড়া থেকে পাথর বোঝাই করে (ঢাকা মেট্রো ট-১৮-৪৪-৪৪) বরিশালের উদ্দেশ্যে রওয়ানা দেন। রাত আনুমানিক ৩টার দিকে বিপরীত দিক থেকে আসা একটা পিকআপকে বাঁচাতে গিয়ে ট্রাকের ব্রেক ফেল করলে ট্রাকটি উল্টে পাশের মাছের ঘেরে উল্টে যায়। তবে তাদের কোন ক্ষয়-ক্ষতি হয়নি বলে জানান তিনি।