বৃহস্পতিবার, ৮ই জুলাই, ২০২৬ ইং, রাত ৪:৫৩
শিরোনাম :
এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ

রাজারহাটের চাকিরপাশা ইউপি নির্বাচনে পিতা-পুত্রের লড়াই

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটের চাকিরপাশার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে পিতা-পুত্র সহ সাত জনের লড়াই চলছে।

জানা গেছে, আগামী ২৫ জুলাই চাকিরপশার ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনকে কেন্দ্র করে ভোট যুদ্ধে নেমেছেন সাতজন প্রার্থী।

এরমধ্যে উক্ত ইউনিয়েনের চাকিরপশার পাঠক চকরাটারী গ্রামের আবুল কালাম আজাদ আনারস প্রতীক নিয়ে এবং তার পুত্র আসাদুজ্জামান টিটু চশমা প্রতীক নিয়ে একে অপরের সাথে প্রতিদ্বন্ধীতা করছেন।

এছাড়া এই পদে অন্যান্য প্রাথীরা হলেন, নৌকা প্রতীকে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আঃ ছালাম চাষী, লাঙ্গল প্রতীকে রতন আহমেদ লিটন, অটোরিকসা প্রতীকে জাকির হোসেন, মোটর সাইকেল প্রতীকে এ্যাড সফিকুল ইসলাম এবং ঘোড়া প্রতীকে আল-মিজান ইবনে মকবুল প্রতিদ্বন্ধীতা করছেন।

এর আগে চাকিরপশার সাবেক ইউনিয়ন চেয়ারম্যান জাহিদ সোহরাওয়ার্দী বাপ্পী পদত্যাগ করে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচত হওয়ায় চেয়ারম্যানের পদটি শুন্য হয়।