বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:২৮
শিরোনাম :
বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

পুলিশ নারীদের সাথে আছে : এআইজি সহেলী

ডেক্সরিপোর্ট  কমিউনিটি ও বিট পুলিশিং শাখার এআইজি সহেলী ফেরদৌস বলেছেন, সারা বাংলাদেশে বিট পুলিশিং এর আওতায় ৬৯১২ টি বিট রয়েছে। আজ আমরা একসাথে, একই দিনে, একইসময় সারা দেশে নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ করছি, কারণ বাংলাদেশ পুলিশ আপনার সাথে আছে এই ম্যাসেজটি দেয়া। যে কোন জায়গায়, যে কোন ঘটনা আপনারা শুনতে পান, দেখতে পান অথবা জানতে পারেন তাহলে সাথে সাথে আমাদের জানাবেন। যদি থানা পর্যন্ত যেতে না চান বা যেতে না পারেন তাহলে আপনার বিট অফিসারকে মোবাইলে ফোন দিয়ে জানান আপনার সমস্যার কথা। বাংলাদেশ পুলিশ আপনার সাথে থাকবে। বিটের মাধ্যমে এলাকাগুলোকে ছোট ছোট ভাগ করার কারণ যাতে আমাদের অফিসার আপনাদের কাছে যেতে পারে। আর বিট অফিসারের নাম্বারও আপনারা রাখবেন।

শনিবার দুপুরে বরিশাল নগরের অশ্বিনী কুমার হলে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশে অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

এসময় এআইজি আরো বলেন, নারীর পাশে আমরা অর্থাৎ পুলিশ আছি। নিজেকে কখনো মনে মনে দুর্বল ভাববেন না। সবাই মিলে সোচ্চার হোন। সবাই মিলে নারী ধর্ষণ ও নির্যাতনের প্রতিকার, প্রতিরোধ গড়ে তুলবো।

পুরুষ অভিভাবকদের উদ্দেশ্যে তিনি অনুরোধ জানিয়ে বলেন, পুরুষ ভাইয়েরা যারা আছেন, এই নারীদের রক্ষক হিসেবে কিংবা পালনকর্তা-গৃহকর্তার দায়িত্বে। তাদের অনেক বড় দায়িত্ব রয়েছে। আপনাদের কাছে সমাজের একটা ডিমান্ড রয়েছে। আপনার ঘরের শিশু কন্যাটি যেন নিরাপদে বেড়ে ওঠে, সে যেন অন্যের ছায়ায় না থাকে, সে যেন নিশ্চিন্তে তার কাজ শেষ করে ঘরে ফিরে আসতে পারে এই নিশ্চিয়তা সবাইকে মিলে দিতে হবে।

তিনি বলেন, আপনারা আছেন আমাদের জন্য, আপনারা আছেন নারীদের জন্য। আপনারা আছেন নারীর সুরক্ষার জন্য। আপনার ঘরের কণ্যা শিশুটিকে যেভাবে দেখাভাল করবেন, সেই ভাবে প্রতিবেশীর শিশু ও নারীর জন্য সুরক্ষা বজায় রাখবেন। একজন নারী হিসেবে আমার অধিকার আছে নিশ্চিন্তে বাড়ির বাহিরে যাবার, আবার আমার কাজ শেষ করে নিরাপদে বাড়িতে ফেরার। এ অধিকার আমাকে রাষ্ট্র দিয়েছে, আমার ধর্ম দিয়েছে।

বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অংশগ্রহনে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আওয়ামীলীগের সভাপতি ও পিপি অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর, বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক গোলাম কিবরিয়া, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট এস এম ইকবাল, বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক ক্যামেলিয়া খান প্রমুখ।