বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:২৮
শিরোনাম :
বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

বরিশালে আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

ডেক্সরিপোর্ট  আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে বরিশাল নগরের পোর্ট রোড ও পেঁয়াজ পট্টি এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। এসময় দুটো পাইকারি আলু বিক্রির আড়তকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ শনিবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১২ টায় বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমানের নির্দেশনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান এ অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, গত ৭ অক্টোবর কৃষি বিপণন অধিদপ্তরের এক প্রজ্ঞাপনে আলুর সর্বোচ্চ বিক্রয় মূল্য পাইকারি-কেজি প্রতি ২৫ টাকা, খুচরা- কেজি প্রতি ৩০ টাকা নির্ধারণ করে দিলেও বরিশালের পাইকারি বাজারে তা মানা হচ্ছে না, ফলে প্রভাব পড়েছে খুচরা বাজারগুলোতেও।

বাজার ঘুরে দেখা যায়, কেজি প্রতি পাইকারি ৩৫-৪০ টাকা এবং খুচরা ৫০-৫৫ টাকা দরে আলু বিক্রি হচ্ছে। আলুর উর্ধ্বমূল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান নগরের পোর্ট রোড ও পেঁয়াজ পট্টি এলাকায় আলুর পাইকারি বাজার মনিটরিং করেন এবং সকলকে সরকারি নির্দেশনা মেনে আলু বিক্রি করার নির্দেশনা দেন। এ সময় পেঁয়াজ পট্টি এলাকায় মোল্লা ট্রেডার্স ও পায়েল এন্টারপ্রাইজ নামের দুটো পাইকারি আলু বিক্রির আড়তকে অধিক মূল্যে বিক্রির অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে বাজার কমিটির সাধারণ সম্পাদক দুলাল মোল্লা ও অন্যান্য পাইকারদের সঙ্গে আলোচনাকালে সরকারের নির্ধারিত মূল্যে আলু বিক্রির নির্দেশনা দিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান বলেন, পেঁয়াজের মতো আলুর বাজারে কোন সিন্ডিকেট বা অস্থিতিশীল পরিস্থিতি রুখতে জেলা প্রশাসন সর্বোচ্চ নজরদাঁড়ি রাখবে। আর জনস্বার্থে এ অভিযানও অব্যাহত থাকবে।

অভিযানে জেলা বাজার মনিটরিং কর্মকর্তা হাসান সারোয়ারসহ বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম উপস্থিত ছিল।