বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং, রাত ১১:১৩
শিরোনাম :
এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ

৩য় দফা জানাজা শেষে দাদা-দাদির পাশে চিরনিদ্রায় সমাহিত হলেন সার্জেন্ট গোলাম কিবরিয়া

ডেক্সরিপোর্ট:বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক সার্জেন্ট গোলাম কিবরিয়ার তৃতীয় দফা নামাজে জানাজা শেষে সুবিদখালী সরদার বাড়ির পারিবারিক কবরস্থানে দাদা-দাদির কবরের পাশে সমাহিত করা হয়েছে।এ সময় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজন ও সহকর্মীদের কান্নায় বাতাস ভারী হয়ে ওঠে, স্তব্ধ হয়ে যান সমবেত সবাই।

এর আগে বুধবার সকাল সাড়ে ৮টায় বরিশাল নগরীর পুলিশ লাইনে তার ২য় জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।এতে পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।

বুধবার (১৮ জুলাই) সকালে পটুয়াখালী মির্জাগঞ্জ সুবিদখালী ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজায় ইমামতি করেন চতরা ওলামা মঞ্জিল সালেহিয়া দিনীয়া কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা মাওলানা মোতাহার হোসাইন।

এদিকে জানাজার আগে সার্জেন্ট গোলাম কিবরিয়ার মরদেহের প্রতি জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসানের নেতৃত্বে গার্ড অফ অনার দেওয়া হয়।

সার্জেন্ট কিবরিয়াকে শেষ বারের মতো একনজর দেখতে উপচে পড়া ভিড়। ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের লোকজন।

জানাজায় পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শাহজাহান মিয়া, পটুয়াখালী পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মঈনুল হাসান, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আলমগীর হোসেন, পটুয়াখালী সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম সরোয়ার, মির্জাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আতাহার গাজীসহ উপজেলার কয়েক হাজার মানুষ অংশ নেন।

জানাজার নামাজের আগে উপস্থিত মুসল্লিদের সামনে বক্তব্য রাখেন সার্জেন্ট কিবরিয়ার বাবা প্রফেসর ইউনুস আহমেদ। তিনি সবার কাছে তার সন্তানের জন্য দোয়ার আবেদন করেন।

আগামী শুক্রবার (১৯ জুলাই) মির্জাগঞ্জ উপজেলা সদরের সব মসজিদে বাদ আছর রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে।