শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:০২
শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা

বরিশালে আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে অভিযান, ৪ দোকানিকে জরিমানা

ডেক্সরিপোর্ট  বরিশালে আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে অভিযান চালিয়ে চার দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে সাড়ে ৩ টায় নগরীর পোর্ট রোড, পেঁয়াজ পট্টি ও বাজার রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিস্ট্রেট মোঃ আলী সুজা।

জানা গেছে, গত ২০ অক্টোবরে কৃষি বিপণন অধিদপ্তরের এক প্রজ্ঞাপনে আলুর সর্বোচ্চ বিক্র‍য় মূল্য পূণ নির্ধারণ করে (পাইকারি- কেজি প্রতি ৩০ টাকা, খুচরা- কেজি প্রতি ৩৫ টাকা) নির্ধারণ করে। এর ধারাবাহিকতায় বরিশালের পাইকারি বাজার ও খুচরা বাজারে মানা হচ্ছে কিনা পর্যবেক্ষণ করে দেখা যায়, কেজি প্রতি পাইকারি ৩৫-৪০ টাকা এবং খুচরা ৪০-৪৫ টাকা দরে আলু বিক্রি হচ্ছে। আলুর ঊর্ধ্বমূল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমানের নির্দেশে জেলা প্রশাসন ম্যাজিস্ট্রেট মোঃ আলী সুজা বুধবার বিকেল সাড়ে ৩ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত পোর্ট রোড ও পেঁয়াজ পট্টি এলাকায় আলুর পাইকারি বাজার মনিটরিং করেন এবং সকলকে সরকারি নির্দেশনা মেনে আলু বিক্রি করার নির্দেশনা দেন।

এসময় পেঁয়াজ পট্টি এলাকায় তিনটি পাইকারি আলু বিক্রির দোকানকে ধার্যকৃত মূল্যের চেয়ে অধিক মূল্যে আলু বিক্রির অপরাধে ভোক্তা অধিকার আইন, ২০০৯ অনুসারে মোট ১৫০০০ টাকা এবং বাজার রোডের একটি দোকানকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

জরিমানার বিষয়টি নিশ্চিত করে মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকারী জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিস্ট্রেট মোঃ আলী সুজা জানান, জনস্বার্থে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ হতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।