বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:৫৪
শিরোনাম :
বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

ব্রহ্মপুত্র নদে ধরা পড়ল ১১৩ কেজির বাঘাইড়

ডেক্সরিপোর্ট  কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদ থেকে স্থানীয় জেলের জালে ধরা পড়েছে ১১৩ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। মাছটি বিক্রি হয়েছে ১ লাখ ১৩ হাজার টাকায়।

বুধবার দুপুরে চিলমারী উপজেলার স্থানীয় মানুষজন ১ হাজার টাকা কেজি দরে ভাগাভাগি করে মাছটি কিনে নিয়েছেন। এর আগে সকালে ব্রহ্মপুত্র নদে জেলে আশাদুল ইসলামের জালে মাছটি ধরা পড়ে।

চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নের জেলে আশাদুল ইসলাম আবেগাপ্লুত হয়ে জানান, আমি ঋণগ্রস্ত মানুষ, তাই আল্লাহ আমার দুঃখ-দুর্দশা ঘোচাতে মাছটি আমার জালে পাঠিয়েছেন। মাছটি বিক্রি করে ঋণের অর্থ পরিশোধ করে স্ত্রী-সন্তানদের নিয়ে এখন দু’বেলা দু’মুঠো খেয়ে-পরে একটু শান্তিতে থাকতে পারব।

মাছটির ক্রেতাদের একজন চিলমারী উপজেলার থানাহাট ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক মিলন জানান, বাঘাইড় মাছটি অনেক বড়। সচরাচর এতবড় মাছ চোখে পড়ে না। বাপ-দাদাদের মুখে শুনেছি, ৪-৫ মণ ওজনের বিশাল সাইজের মাছ পাওয়া যেত ব্রহ্মপুত্রে। হঠাৎ করেই বড় সাইজের মাছটি পাওয়ায় দুই কেজি কিনেছি।

চিলমারী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. বদরুজ্জামান মিয়া জানান, প্রতি বছরই এখানে ৩৫-৪০টি বাগাইড় মাছ ব্রহ্মপুত্র নদে ধরা পড়ে। ১১৩ কেজি ওজনের বেশ বড় একটি বাঘাইড় মাছ ধরা পড়ায় স্থানীয় একটি বাজারে ১ লাখ ১৩ টাকায় মাছটি বিক্রি হয়েছে। তবে জেলায় এ বছর ধরা পড়া সর্বোচ্চ সাইজের এ মাছটি স্থানীয়রা ১ হাজার টাকা কেজি দরে কিনে নিয়েছেন।