বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:০৪
শিরোনাম :
বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

বরিশালে ৬১৭টি মন্ডপে চলছে শারদীয় দুর্গাপূজা

নিজস্ব প্রতিবেদক  বরিশাল জেলার ১০উপজেলায় ও মহানগর এলাকায় এবার মোট ৬১৭টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। আজ আজ (২২ই) আক্টোবর বৃহস্পতিবার থেকে ঢাকের বোল, শঙ্কধ্বনী আর উলুধ্বনীতে মুখরতি হয়ে উঠে মন্ডপগুলো।

এই উৎসব সনাতন ধর্মাবলম্বীদের হলেও কালের বিবর্তে আজ তা রূপ পেয়েছে অসাম্প্রদায়িক বাঙালির সার্বজনীন উৎসবে।বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক স্বপন কর।তিনি জানান, গত বছরের থেকে এবারে ব্যক্তিগত একটি পূজা বেড়ে মহানগর এলাকায় ৪২টি মন্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা।এছাড়া জেলায় ৫৭৫ মন্ডপে অনুষ্ঠিত হবে পূজা।

এর মধ্যে বরিশাল সদর উপজেলায় ২২টি, গত বছরের তুলনায় দুইটি মন্ডপ বেড়ে এবারে আগৈলঝাড়ায় ১৫৭টি, উজিরপুরে ১১০টি, গৌরনদীতে ১টি বেড়ে মোট ৮০টি, বাকেরগঞ্জে তিনটি কমে ৭২টি, বানারীপাড়ায় ১টি কমে ৫৯টি, বাবুগঞ্জে ১টি বেড়ে ২৪টি, মেহেন্দিগঞ্জে ২৪টি, হিজলায় ১টি বেড়ে ১৫টি এবং মুলাদীতে ১টি কমে ১২টি মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা।এবারে বরিশাল জেলায় পূজোর সংখ্যা কমেছে ৫টি এবং মহানগর ও জেলা মিলিয়ে বেড়েছে ৬টি।

বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুরঞ্জিৎ দত্ত লিটু জানান, করোনার কারণে এবারে বিগত বছরগুলোর মত দুর্গাপূজার আয়োজন করা যাচ্ছে না। সীমিত পরিসরে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হবে বাঙালী সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় এই উৎসব।সকল মন্ডপেই অধিবাস ও ষষ্ঠী পূজার মধ্যদিয়ে বরিশালে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহত ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।