বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৫:৪২
শিরোনাম :
সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল!

ভোলায় ১৫ পিচ ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

ভোলা প্রতিনিধি:ভোলা সদর পূর্ব ইলিশা এলাকা থেকে ১৫পিচ ইয়াবাসহ মো. মাইনুদ্দিন (৩৫)নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ(ডিবি)।

বুধবার(১৭জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার প‚র্ব ইলিশা ইউনিয়নের ০৫নং ওয়ার্ডে থেকে তাকে আটক করা হয়। মো. মাইনুদ্দিন ছোট আলীগাঁ ০৮নং ওয়ার্ডের মৃত আঃ মোতালেবের ছেলে।

ভোলা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো.শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকাল পৌনে ৪টার দিকে মো. মাইনুদ্দিনকে ১৫পিচ ইয়াবাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।