বৃহস্পতিবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং, রাত ৩:২০
শিরোনাম :
চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

তাহিরপুর সীমান্তে কয়লা বাহী নৌকা সহ মদের চালান জব্দ

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি  সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তে এলাকা থেকে কয়লা বাহী বারকী নৌকা সহ ভারতীয় মদের চালান আটক করেছে,সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সুত্রে জানাগেছে,লাউরগড় বিওপির টহল দল সোমবার (২৬ অক্টোবর) সীমান্ত পিলার ১২০৩/১-এস এর নিকট ১০০ গজ বাংলাদেশের বিতর।তাহিরপুর উপজেলার বাদাঘাট (উত্তর) বড়দল ইউনিয়নের সীমান্ত যাদুকাটা নদী হতে ৫,শত কেজি ভারতীয় কয়লাসহ বারকী নৌকা আটক করেছে (বিজিবি) জোয়ানেরা।যার আনুমানিক সিজার মূল্য ৫৬,হাজার ৫,শত টাকা।

অপরদিকে,বিরেন্দ্রনগর বিওপির টহল দল সীমান্ত পিলার ১১৯৩/৭-এস এর নিকট আনুমানিক ১,শত ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলার (উত্তর) শ্রীপুর ইউনিয়নের (সুন্দরবন) নামক এলাকায় ১২ বোতল ভারতীয় মদ আটক করে।যার মূল্য ১৮,হাজার টাকা।

সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি) অধিনায়ক লে-কর্নেল মোঃ মাকসুদুল আলম জানান,আটককৃত কয়লা বাহী নৌকা ও ভারতীয় মদের চালান জব্দ করার পর সুনামগঞ্জ নিয়ন্ত্রন কার্যালয়ে জমা রাখার কার্যক্রম চলমান রয়েছে।