বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং, সকাল ১১:৪৫
শিরোনাম :
বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

রিফাত শরীফ হত্যা মামলার আসামি রিশান ফরাজী গ্রেপ্তার

ডেক্সরিপোর্ট:বরগুনায় রিফাত শরীফ হত্যা মামলার তিন নম্বর আসামি রাশেদুল হাসান রিশান ওরফে রিশান ফরাজীকে আজ বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সকাল ১০টা ৫ মিনিটে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহজাহান হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে বরগুনার পুলিশ সুপার (এসপি) মো. মারুফ হোসেন সংবাদ সম্মেলন করে জানিয়েছেন।

জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসপি মো. মারুফ হোসেন বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে রিশান ফরাজীকে আদালতে তোলা হবে। এখন পর্যন্ত এ মামলায় ১৬ জনকে গ্রেপ্তার করা হযেছে। এর মধ্যে ১০ জন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সংবাদ সম্মেলনে রিশান ফরাজীকে হাজির করা হয়। তবে তাঁকে কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে, তা জানানো হয়নি।

গত ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পরের দিন রিফাত শরীফের বাবা আবদুল হালিম শরীফ বরগুনা থানায় ১২ জনকে আসামি করে একটি মামলা করেন। এ ছাড়া সন্দেহভাজন অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করা হয়। এ মামলার প্রধান আসামি সাব্বির আহম্মেদ ওরফে নয়ন বন্ড ২ জুলাই পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন।

এ ছাড়া গত মঙ্গলবার এই হত্যা মামলার ১ নম্বর সাক্ষী ও নিহত ব্যক্তির স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নিয়ে গ্রেপ্তার দেখায় পুলিশ। গতকাল বুধবার আদালত তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।