সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৪:০৮
শিরোনাম :
দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল

বরিশাল নৌ পুলিশের হাতে ৬৭৬ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক

ডেক্সরিপোর্ট  বরিশাল নগরীর লঞ্চঘাট থেকে ৬৭৬ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বরিশাল সদর নৌ থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৬ টার দিকে বরিশাল সদর নৌ থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এএসাই আশরাফসহ সঙ্গীয় ফোর্স নগরীর লঞ্চঘাটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চালায়। এ সময় ৬৭৬ পিস ইয়াবাসহ পনু নামে মাদক ব্যবসায়ীকে আটক করেন।

সদর নৌ থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ঢাকা থেকে লঞ্চযোগে বরিশালে ইয়াবার চালান আসছে। এরপর থেকেই তারা লঞ্চঘাট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ও তল্লাশি জোরদার করেন। এরই প্রেক্ষিতে সকাল সোয়া ৬ টার দিকে তার গতিবিধি সন্দেহজনক হলে তাকে তল্লাশি করলে ৬৭৬ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

আটককৃত’র বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হবে বলে জানান নৌ থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।