শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৫২
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

ফুলবাড়ীতে জাতীয় যুব দিবস পালিত

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি  মুজিববর্ষের আহ্বান,যুব কর্মসংস্থান এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস ২০২০ পালিত হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষ্যে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে অালোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ ও সনদ পত্র বিতরণ এবং অপ্রতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমানের সভাপতিত্বে অনু্ষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার।

সভায় আরো বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও বিআর ডিবি চেয়ারম্যান মজিবর রহমান, সারওয়ার পারভেজ(ওসি তদন্ত), উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতি বেগম,ফুলবাড়ী প্রেস ক্লাব সভাপতি এমদাদুল হক মিলন প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমান।

আলোচনা সভা শেষে যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ এবং অপ্রতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়।