বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ ইং, দুপুর ১২:৪৬
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

সামাজিক সমস্যা সমাধানে কমিউনিটি পুলিশিং ভ্যাকসিন হিসেবে কাজ করে: পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার

নিজস্ব প্রতিবেদক  ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেছেন,অপরাধ দমন, অপরাধ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা সমাধানে কমিউনিটি পুলিশিং ভ্যাকসিন হিসেবে কাজ করে। মুজিবর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতা’ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আমাদের এ অঙ্গীকার বাস্তবায়নে আমাদের প্রানান্তর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আমরা চাই সত্যিকারের জনগণের পুলিশ হতে। একটি সমৃদ্ধ সোনার বাংলা গঠনে যে ধরনের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপদ পরিবেশ দরকার সেটি বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি।

ভোলা জেলা পুলিশ এর আয়োজনে শনিবার(৩১ অক্টোবর)পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশিং ডে-২০২০ উদযাপন উপলক্ষে আয়োজিত কমিউনিটি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এর আগে বেলুন উড়িয়ে কমিউনিটি পুলিশিংডের উদ্ধোধন করা হয়।

এ সময় তিনি আরও বলেন, আইজিপি ড. বেনজীর আহমেদ মহোদয়ের সুদূর প্রসারী চিন্তা-ভাবনার মাধ্যমে সর্বোশেষ কমিউনিটি পুলিশিং এর পরিপূরক কর্মসূচি হিসেবে বিট পুলিশিং কার্যক্রমকে সারাদেশের মতো ভোলায়ও শক্তিশালী ভাবে অব্যাহত আছে।

ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ),মোহাম্মদ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক গোলাম জাকারিয়া, অধ্যক্ষ, ভোলা সরকারী কলেজ, ভোলা, এম. হাবিবুর রহমান, সভাপতি, প্রেসক্লাব, ভোলা, মিসেস সাফিয়া খাতুন, অধ্যক্ষ, আঃ রব স্কুল এন্ড কলেজ, ভোলা, মোহাম্মদ ইউনুস, উপজেলা ভাইস চেয়ারম্যান, ভোলা সদর উপজেলা।


অনুষ্ঠানে কমিউিনিটি পুলিশিং কার্যক্রমে অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরুপ আইজিপি ডঃ বেনজীর আহমেদ মহোদয় কর্তৃক প্রেরিত শ্রেষ্ঠ কমিউিনিটি পুলিশিং কর্মকর্তা হিসেবে মোঃ শাখাওয়াত হোসেন, অফিসার ইনচার্জ, মনপুরা থানা, ভোলা এবং শ্রেষ্ঠ কমিউিনিটি পুলিশিং সদস্য মনোনীত মোহাম্মদ ইউনুস, সেক্রেটারী, জেলা কমিউনিটি পুলিশিং কমিটি, ভোলা-কে সম্মাননা স্মারক প্রদান করেন প্রধান অতিথি পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মোঃ মঞ্জুরুল ইসলাম, কাউন্সিলর, ০১নং পৌর ওয়ার্ড, ভোলা,আবদুস সালাম মাস্টার, চেয়ারম্যান, ১০নং ভেলুমিয়া ইউনিয়ন, ভোলা। জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসারবৃন্দ সহ বিভিন্ন ইউনিয়নের ইউনিয়ন চেয়ারম্যান, কাউন্সিলর ও কমিউনিটি পুলিশিং এর বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।