বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ ইং, বিকাল ৪:৪২
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ভোলা জেলা পুলিশের মাসিক কল্যান সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক  ভোলা জেলা পুলিশের মাসিক কল্যান সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(৩১অক্টোবর) ভোলা জেলা পুলিশ লাইন্সের ড্রিল সেডে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। পরে পুলিশ অফিস সম্মেলন কক্ষে সীমিত আকারে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

সভায় মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, আইন শৃংখলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রন ও করোনা ভাইরাস সম্পর্কিত সামাজিক জনসচেতনতা বৃদ্ধি সংক্রান্তে বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন জনাব সরকার মোহাম্মদ কায়সার, পুলিশ সুপার, ভোলা। এ সময় তিনি পিআরএল গমনকারী পুলিশ সদস্যদের ফুলের শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান এবং সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনকারী জেলা পুলিশের সদস্যদের মধ্যে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করেন।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মহসিন আল ফারুক, সকল থানার অফিসার ইনচার্জ সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্স বৃন্দ উপস্থিত ছিলেন।