বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:২১
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

বরিশালে সরকারি দপ্তরে সাংবাদিকদের উপর হামলা, আহত ৩

ডেক্সরিপোর্ট  বরিশালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বাংলাভিশন টিভি চ্যানেলের বরিশাল প্রতিনিধি শাহিন হাসান,স্থানীয় ভোরের অঙ্গীকার পত্রিকার রিপোর্টার ইমরান হোসেন এবং সত্যসংবাদ পত্রিকার এম আর শুভ।

গতকাল রবিবার (১ই নভেম্বর) সন্ধায় বরিশাল নগরীর ১০ নং ওয়ার্ড,কেডিসি এলাকায় অবস্থিত বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন,বীজ বিপনন বরিশাল এর উপ-পরিচালক এর কার্যালয়ে এ ঘটনা ঘটে। সুত্র জানায়, দীর্ঘদিন ধরেই ঐ অফিসে কর্মরত হিসাব সহকারী নাহিদ চাকরির পাশাপাশি সরকারি বীজ বিক্রির সাথে জড়িত।

এ নিয়ে বিভিন্ন সময় ডিলারদের সাথে নাহিদের বিরোধ চলছিল। তারই ধারাবাহিকতায় গতকাল বেশ কয়েকজন ডিলারের সাথে নাহিদের গন্ডগোল চলার বিষয়টি জানতে পেরে তথ্য সংগ্রহের জন্য ঘটনাস্থলে ছুটে যান উল্লেক্ষিত সাংবাদিকরা।

এ সময় সাংবাদিকরা ঘটনাস্থলের ভিডিও ফুটেজ তুলতে গেলে নাহিদের নেতৃত্বে অফিসে অবস্থানরত অন্যান্য কর্মচারী-কর্মকর্তারা সাংবাদিকদের উপর হামলা চালায় এবং প্রধান গেট আটকে তাদের অবরুদ্ধ করে রাখে বলে অভিযোগ করেন সাংবাদিকরা।

তাদের হামলায় সাংবাদিক শাহিন হাসান,ইমরান হোসেন এবং এম আর শুভ আহত হন। সংবাদ পেয়ে বরিশালে কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা ছুটে গিয়ে অবরুদ্ধ অবস্থা থেকে আহত সাংবাদিকদের উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে প্রেরন করেন,পরবর্তীতে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

উল্লেখ্য,হিসাব সহকারী নাহিদ এবং কতিপয় কর্মকর্তা- কর্মচারীদের বিরুদ্ধে রয়েছে দুর্নীতির বিস্তর অভিযোগ যা আগামীতে ধারাবাহিক ভাবে প্রকাশিত হবে।