সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, রাত ৮:৩৮
শিরোনাম :
বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

ঝালকাঠিতে ১০ বোতল ফেনসিডিলিসহ যুবক আটক

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে ১০ বোতল ফেনসিডিলসহ কমল চন্দ্র শীল নামে এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৭ জুলাই) রাত ১০টার দিকে শহরের শীতলাখোলা মোড় থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ডিবি পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পটুয়াখালী পাঙ্গাসিয়ার বদরপুর এলাকার মৃত সধীর চন্দ্র শীলের ছেলে আটককৃত যুবক কমল চন্দ্র শীল শহরের পোস্ট অফিস রোডস্থ অমুল্য চন্দ্র শীলের বাসায় ভাড়া থাকতো।বুধবার রাত ১০টার দিকে শহরের শীতলাখোলা মোড় থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডিবি এসআই মফিজুর রহমান তাকে আটক করেন। আটকের পর ব্যাপক জিজ্ঞাসাবাদে দেয়া তথ্য ও মাদক ব্যবসার নেটওয়ার্কসহ অর্থের যোগানদাতা ও সহযোগীদের সম্পর্কেও নানাতথ্য দিয়েছে ।

ডিবি পুলিশ পরিদর্শক ইকবাল বাহার খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।