বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৩৯
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

বরিশালে সাবেক মেয়র কামালের নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন

শামীম আহমেদ  বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক দু’বারের মেয়র ও পৌর চেয়ারম্যান এবং বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস্য বিষয়ক সম্পাদক আহসান হাবীব কামালের দন্ডাদেশ প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবীতে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ সহযোগী সংগঠনের বরিশাল নেতৃবৃন্দ।

বরিশাল মহানগর বিএনপি সাবেক নেতা ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরিশাল সভাপতি এ্যাড, মহসিন মন্টুর সভাপতিত্বে আজ মঙ্গলবার (১০ই) নভেম্বর বিকালে নগরীর প্রাণ কেন্দ্র সদররোডে একর্মসূচি পালিত হয়।

এসময় বক্তব্য রাখেন বরিশাল আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক ও বিএনপি নেতা এ্যাড, সাদেকুর রহমান লিঙ্কন,বরিশাল উত্তর জেলা বিএনপি যুগ্ম সম্পাদক এ্যাড, তারেকুল ইসলাম দিপু, বরিশাল জেলা যুবদল দপ্তর সম্পাদক এ্যাড, মঈনুল আবেদিন তুহিন, বরিশাল মহানগর স্বোচ্ছাসেবক দল নেতা এ্যাড, আঃ মালেক, সাবেক যুবদল সহ-সভাপতি নওশাদ আহমেদ মিঠু ও বরিশাল জেলা ছাত্রদল সিনিয়র সহ-সভাপতি এ্যাড, তারেক আল ইমরান প্রমুখ।

এসময় বক্তরা অভিলম্বে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা থেকে সাবেক মেয়র আহসান হাবীব কামালকে নিঃশর্ত ভাবে মুক্তি দেয়ার দাবী জানান।

উল্লেখ্য সোমবার (১১ই) নভেম্বর বিকালে অর্থ আত্বসাতের দূর্নীতি দমন কমিশনের একটি দায়ের করা মামলায় বরিশাল বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মহসিনুল হক মেয়র কামাল কে পাঁচ বছর সাজা ও এক কোটি টাকা জরিমানার আদেশ প্রদান করেন।