মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর ফুলবাড়ী (কুড়িগ্রাম)প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, সাবেক এমপি, কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান জননন্দিত জননেতা আলহাজ্ব জাফর আলীর রোগমুক্তি কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৯ নভেম্বর বড়ভিটা ইউনিয়ন শাখা আ’ লীগের আয়োজনে বড়ভিটা জামে মসজিদে এশার নামাজের পরে মসজিদটির মুসল্লী ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীদের অংশগ্রহণে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ৪ নং বড়ভিটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খয়বর আলী মিয়া,বড়ভিটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেলাল হোসেন প্রামানিক, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা,মজিবর রহমান খন্দকার, বেলাল হোসেন, ছাত্রলীগ নেতা জিকরুল বারি লিমন, আয়নাল হোসেন প্রমুখ।
উল্লেখ্য,জেলা আওয়ামী লীগ সভাপতি,সাবেক এমপি,জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন আছেন।