ডেক্সরিপোর্ট সবুজ কৃষি বরিশাল এর উদ্যোগে বৃক্ষ প্রেমিকদের মধ্যে শীতকালিন সব্জির চারা বিতরণ করা হয়েছে। নগরীর সরকারী বরিশাল কলেজের শহীদ মিনার চত্তরে মঙ্গলবার বিকেলে শতাধিক সানুষের কাছে এই গাছের চারা তুলে দেন সবুজ কৃষি বরিশাল এর উদ্যোক্তারা।
অন্যতম উদ্যোক্তা বরকত হাসান জানান, আমাদের লক্ষ্য সবুজ বরিশাল। এই লক্ষ্যে পরিবেশ সচেতনতার জন্য এই ধরনের আয়োজন করা হয়েছে। আগামীতে সবুজ বরিশাল নিয়ে আরো অনুষ্ঠানের আয়োজন করা হবে। আমরা চাই প্রতিটি আঙিনা, ছাদ যেন পত্রে, পুষ্পে ফুল ফলে ভরে ওঠে। এর ফলে যেমন পুষ্টির চাহিদা মিটবে, তেমনি মানুষের বিভিন্ন ধরনের আসক্তিও কমে আসবে- স্বার মধ্যে হৃদ্যতা বাড়বে, সেই সাথে বরিশাল হয়ে উঠবে সবুজ নগরী।
সব্জি চারা প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সরকারী বরিশাল কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর লতিফা আক্তার, সাংবাদিক সুশান্ত ঘোষ, নলচিড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিপন হাওলাদার, গৃহবধু মুন্নী আলম প্রমুখ
অনুষ্ঠানে আগত শতাধিক নারী পুরুষকে ফুলকপি, বেগুন, টমেটো, বাধাকপি, সূরযমুখী বীজ প্রদান করা হয়েছে।