বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ১২:০৮
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

বরিশালে মাস্ক ব্যবহার না করায় ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা

ডেক্সরিপোর্ট  শীতে করোনার প্রকোপ কমাতে সর্বসাধারণের জন্য মাস্ক বাধ্যতামূলক করেছে সরকার। এই নিয়ম কার্যকর করতে বরিশাল নগরীতে পৃথক ৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এ সময় মাস্ক ব্যবহার না করায় ৫টি প্রতিষ্ঠান এবং ১১ ব্যক্তির নিকট থেকে ৯ হাজার ৮শ’ টাকা জরিমানা আদায় করা হয়।

মঙ্গলবার (১০ই) নভেম্বর সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের ভ্রাম্যমাণ আদালত সদর রোডের ৫টি প্রতিষ্ঠান থেকে ৪ হাজার টাকা, রুমানা আফরোজের ভ্রাম্যমাণ আদালত ৪ ব্যক্তিকে ১ হাজার ১শ’ টাকা এবং আতাউর রাব্বীর ভ্রাম্যমাণ আদালত ৭ ব্যক্তির কাছ থেকে ৪ হাজার ৭শ’ টাকা জরিমানা আদায় করেন।

একই সাথে ভ্রাম্যমাণ আদালত মাস্কবিহীন জনগণের মাঝে মাস্ক বিতরণ এবং ‘নো মাস্ক নো সার্ভিস’ লেখা জেলা প্রশাসনের ফেস্টুন বিভিন্ন প্রতিষ্ঠানে সাটিয়ে দেন। জনসচেতনতা বাড়াতে জেলা প্রশাসনের এই অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।