বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ১১:১৫
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

তাহিরপুর সীমান্তে গাঁজার চালান সহ যুবক আটক

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি  সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে দুই বোতল বিদেশী মদ ও ৮ কেজি গাঁজার চালান সহ এক যুবককে আটক করেছে সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)’র জোয়ানেরা।

আটককৃত যুবকের নাম মোঃ শাকিল দেলোয়ার( ২০),সে উপজেলার টেকারঘাট রজনী লাইন গ্রামের শাহাব উদ্দিনের ছেলে।

বিজিবি সুত্রে জানাগেছে,লাউরগড় বিওপি’র নায়েক মোঃ জিয়াউর রহমানের নেতৃত্বে একটি নিয়মিত টহল দল গোপন সংবাদের মাধ্যমে,মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে সীমান্ত পিলার ১২০৩/১-এস এর নিকট হতে আনুমানিক ৪,শত গজ বাংলাদেশের প্রবেশদারে,উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউরগড় এলাকা থেকে দুই বোতল মদ সহ ৮ কেজি ভারতীয় গাঁজার চালান সহ এক (বাংলাদেশী)যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন(বিজিবি) লে-কর্নেল অধিনায়ক মোঃ মাকসুদুল আলম জানান,আটককৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাহিরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।