বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৪৫
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

ফুলবাড়ীতে যুবলীগ এর ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ ১১নভেম্বর বুধবার বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী।

সংগঠনটির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ফুলবাড়ী উপজেলা আওয়ামী যুবলীগ বিভিন্ন কর্মসূচী পালন করেছে। প্রথমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা ও উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ। এরপর একটি বর্ণ্যাঢ্য র‍্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

বিকাল ৪ টায় শহীদ মিনার চত্বরে প্রয়াত জেলা আ’লীগের সভাপতি আমিনুল ইসলাম (মন্জু মন্ডল) এর রুহের মাগফিরাত কামনা ও বর্তমান সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলীর রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া অনু্ষ্ঠিত হয়।

এর পরেই শুরু হয় আলোচনা সভা। উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল আলম মন্ডল বুলবুলের সভাপতিত্বে ও রিয়াজুল ইসলাম লিটনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা যুবলীগের আহবায়ক এডভোকেট রুহুল আমিন দুলাল।

বিশেষ অতিথি, জেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক রেদওয়ানুল হক দুলাল, আনিচুর রহমান খন্দকার (চাঁদ), মমিনুর রহমান মুমিন, আরও বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক মিলনসহ যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।