বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৪৫
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

র‌্যাব ৮ এর অভিযানে বরিশাল থেকে ২ মাদক ব্যবসায়ী আটক

ডেস্ক রিপোর্ট:বরিশাল নগরীর লঞ্চঘাট এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৮ সদস্যরা।

১১ নভেম্বর রাত সাড়ে ৪ টার দিকে ২ নং ঘাটের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৬২ পিচ ইয়াবা ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো বরিশাল জেলার গৌরনদী উপজেলার সাং-জঙ্গলপট্রি এলাকার মৃত আবুল হোসেন স্বর্ণামাতের পুত্র মোঃ ইউসুফ হোসেন স্বর্ণামাত(২৯) ও কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার আমান গন্ডা গ্রামের মোঃ সিদ্দিকুর রহমানের ছেলে মোঃ ইয়াছিন মিয়া(২১)।

এঘটনায় র‌্যাব-৮ এর সিপিএসসি’র ডিএডি মোঃ আল-মামুন শিকদার বাদী হয়ে বরিশাল কোতয়ালী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।