বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৪৫
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

এএসপি আনিসুল করিমের রুহের মাগফিরাত কামনায় বিএমপি পুলিশের উদ্যোগে দোয়া-মোনাজাত

ডেস্ক রিপোর্ট:রাজধানীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে হত্যাকান্ডের শিকার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আনিসুল করিম এর রুহের মাগফেরাত কামনায় বরিশালে মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বাদ আসর নগরীর পুলিশ লাইন্স জামে মসজিদে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) এর পক্ষ থেকে মিলাদ ও দোয়া মোনাজাতের আয়োজন করে।

দোয়া ও মিলাদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান- বিপিএম (বার)। এসময় শেষ কর্মস্থল বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের দায়িত্ব থাকাবস্থায় আনিসুল করিম এর বিভিন্ন স্মৃতিচারণ করে আলোচনা করেন বিএমপি কমিশনার।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) আবু রায়হান মুহাম্মদ সালেহ্, উপ-পুলিশ কমিশনার (সাপ্লাই এন্ড লজিস্টিকস) জুলফিকার আলী হায়দার, বরিশাল জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম- বিপিএম (বার), বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোকতার হোসেন- পিপিএম (সেবা) উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জাকির হোসেন মজুমদার- পিপিএম, উপ-পুলিশ কমিশনার (নগর বিশেষ শাখা) জাহাঙ্গীর হোসেন মল্লিক, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. খাইরুল আলম প্রমুখ।

উল্লেখ্য, গত ৯ এপ্রিল রাজধানীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালে চিকিৎসা নিতে যান পুলিশের সিনিয়র এএসপি মোহাম্মদ আনিসুল করিম। সেখানে ভর্তি করার পরে কর্মচারীদের নির্যাতনে মৃত্যু হয় তার।

৩১ তম বিসিএস পুলিশ কর্মকর্তা নিহত আনিসুল করিম সর্বশেষ বরিশাল মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন। তিনি বিএমপি’র ট্রাফিক বিভাগের সিনিয়র সহকারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।