বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৫৩
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

ফুলবাড়ীতে বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনু্ষ্ঠিত

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধি  হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপযাপন উপলক্ষে শাহ বাজার রংধণু পাঠাগার ও চাষী ক্লাবের যৌথ আয়োজনে বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২০ এর ফাইনাল খেলা অনু্ষ্ঠিত হয়েছে।

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শাহ বাজার আবুল হোসেন সিনিয়র (ডিগ্রি) মাদ্রাসা মাঠে বৃহস্পতিবার ১২ নভেম্বর বিকাল ৩ টায় অনু্ষ্ঠিত ফাইনাল খেলায় কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য আহম্মদ আলী পোদ্দার রতনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আ’লীগের সভাপতি আতাউর রহমান শেখ।বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আ’লীগের যুগ্মসাধারণ সম্পাদক নুরল হুদা দুলাল, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ মিয়া, শিমুলবাড়ী ইউপি চেয়ারম্যান এজাহার মিয়া, সদর ইউপি চেয়ারম্যান হারুন-অর রশিদ হারুন, উপজেলা যুবলীগ সভাপতি আশরাফুল আলম মন্ডল বুলবুল, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক মিলন।

আরো উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আব্দুল বারী, মমতাজ উদ্দিন, ফুলবাড়ী ক্রিড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক লোকমান হোসেন সরকার, ফুলবাড়ী ফুটবল ফাইটার্স একাডেমির সাধারণ সম্পাদক বাবলুর রহমান সাগর, ফুলবাড়ী ফুটবল উন্নয়ন সমিতির সভাপতি রিয়াজুল ইসলাম লিটন প্রমুখ।