শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:৫৩
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

বকশীগঞ্জে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী সালমা!

নুরুল ইসলাম মোল্লা,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি  জামালপুরের বকশীগঞ্জে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেয়েছে চতুর্থ শ্রেণির ছাত্রী সালমা আক্তার (১২) ।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজার হস্তক্ষেপে বাল্য বিবাহটি বন্ধ করা হয়।

জানা গেছে, ব্র্যাক স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ও বাট্টাজোড় ইউনিয়নের ফুলদহ পাড়া গ্রামের দুলাল মিয়ার শিশু কন্যা সালমা আক্তারের (১২) সঙ্গে পাশ্ববর্তী শ্রীবরদী উপজেলার গড়খোলা গ্রামের এক যুবকের বিয়ের দিন ধার্য করা হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিয়ে উপলক্ষে সালমার বাবা দুলাল মিয়া সকল প্রস্তুতি সম্পন্ন করেন। দুপুরে ব্র্যাক শিক্ষা কর্মসূচির বকশীগঞ্জ উপজেলা ব্যবস্থাপক রমিজা খাতুন উপজেলা প্রশাসনকে বিষয়টি জানালে বকশীগঞ্জ ইউএনও মুন মুন জাহান লিজা তাৎক্ষণিকভাবে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে বাল্যবিবাহটি বন্ধের নির্দেশ দিয়ে দুলাল মিয়ার বাড়িতে পাঠান।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমীন তার কার্যালয়ের সুপারভাইজার সুশান্ত কুমার চক্রবর্তী ও ব্র্যাক কর্মকর্তাদের সাথে নিয়ে বিয়ে বাড়িতে যান এবং মেয়ের বাবা দুলাল মিয়াকে ইউএনও’র কার্যালয়ে হাজির করেন।

পরে ইউএনও’র কাছে দুঃখ প্রকাশ করে তার মেয়েকে ১৮ বছরের আগে বিয়ে না দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মুচলেকা প্রদান করেন দুলাল মিয়া।
এ সময় ইউএনও মুন মুন জাহান লিজা মেয়েকে বাল্যবিবাহ না দেওয়ার শর্তে দুলাল মিয়ার পরিবারকে প্রশাসন থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।