বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৫৩
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

তাহিরপুর সীমান্তে (বিজিবি)’র অভিযানে ভারতীয় মদের চালান সহ কয়লা জব্দ

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি  সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে (বিজিবি)র পৃথক পৃথক অভিযানে দেড় লক্ষাধিক টাকার চোরাই পথে আনা ভারতীয় কয়লা সহ মদের চালান আটক করেছে,সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সুত্রে জানাগেছে, চাঁনপুর বিওপির টহল দল বৃহস্পতিবার (১২ নভেম্বর) তাহিরপুর উপজেলার,বড়দল উত্তর ইউনিয়নের বারেকটিলা এলাকা হতে ৫৮ বোতল ভারতীয় মদ আটক করেছে,যার সিজার মূল্য ৮৭,হাজার টাকা।

একই দিনে,লাউরগড় বিওপির টহল দল উপজেলার বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী থেকে ৩,হাজার,৭,শত ৫০ কেজি ভারতীয় ভারতীয় কয়লা আটক করে।যার মূল্য ৪৮ হাজার,৭শত ৫০ টাকা।অপরদিকে বাঙ্গালভিটা বিওপির টহল দল উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের কচুয়াছড় এলাকা থেকে,২৪ বোতল ভারতীয় ভারতীয় মদ আটক করে, যার মূল্য ৩৬ হাজার টাকা।

সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে-কর্নেল মোঃ মাকসুদুল আলম জানান,আটক কৃত ভারতীয় কয়লা ও মদের চালার জব্দ করার পর,সুনামগঞ্জ নিয়ন্ত্রণ কার্যালয়ে জামা রাখার কার্যক্রম চলমান রয়েছে।