বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৫৩
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান

ডেক্সরিপোর্ট  বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন পিরোজপুর জেলা পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বুধবার বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে অপরাধীদের আইনের আওতায় আনা, বিভিন্ন জটিল মামলার রহস্য উদঘাটন, মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমনে একাগ্রভাবে কাজ করে যাওয়ায় ও সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইএমএস) সভা অনুষ্ঠিত হয়।

সভায় মাসিক অপরাধ পর্যালোচনায় (সিআইএমএস) কার্যক্রম পরিচালনাকারী হিসেবে বরিশাল রেঞ্জের পিরোজপুর জেলা পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খানকে শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত করা হয়।

এ সময় বাংলাদেশ পুলিশ বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এই কর্মকর্তাকে পুরস্কার হিসেবে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন। এ সভায় রেঞ্জ পুলিশের কর্মকর্তারা ও সব জেলার পুলিশ সুপার উপস্থিত ছিলেন।