বৃহস্পতিবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:০৩
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

চরফ্যাশনে মাস্ক না পরায় ২৬ জনকে ৪২ হাজার টাকা জরিমানা

ডেক্সরিপোর্ট  ভোলার চরফ্যাশন উপজেলায় করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে জনসমাগম, সামাজিক দূরত্ব মেনে না চলা ও মাস্ক না পরার অপরাধে ২৬ জনকে ৪২ হাজার ১শত টাকা অর্থদণ্ড প্রদান করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নিবার্হী কর্মকর্তা।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চরফ্যাশন বাজারে মহামারী করোনাভাইরাসের বিস্তার রোধে ভ্রাম্যমাণ আদালত এ অর্থদণ্ড প্রদান করেছেন। দণ্ডিত ২৬ জনের মধ্যে চরফ্যাশন বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও সাধারন জনতা রয়েছে৷ সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে৷

চরফ্যাশন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ২৬ জনকে অর্থদণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, করোনায় আক্রান্তের সংখ্যা না কমলেও স্বাস্থ্য বিধি মানার প্রবণতা একেবারেই কমে গেছে৷ আসছে শীত মৌসুমে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে৷ তাই করোনাভাইরাসের বিস্তার বন্ধে, নিজে এবং পরিবারকে সুস্থ রাখতে সকলকে মাস্ক ব্যবহার করতে হবে৷

অন্যদিকে শীত মৌসুমে করোনাভাইরাস এর বিস্তার বন্ধে চরফ্যাশন উপজেলা জলবায়ু ফোরাম, ভোলা জেলা নাগরিক ফোরাম (দক্ষিণ), চিলেকোঠা, বাজার সুরক্ষা কমিটিসহ বিভিন্ন সামাজিক সংগঠন সচেতনতামূলক মাইকিং, লিফলেট, মাস্ক বিতরণ, কার্যক্রম পরিচালনা করে আসছেন।