বৃহস্পতিবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:১৩
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

বরিশাল কেন্দ্রীয় কারাগারের শৌচাগারে ধর্ষন মামলার হাজতির মৃত্যু

শামীম আহমেদ  বরিশাল কেন্দ্রীয় কারগারে নিজ বাক প্রতিবন্ধী মেয়েকে ধর্ষনের অভিযোগ দায়ের করা মামলার আসামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

মৃত হানিফ খলিফা (৪০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মধুখালী এলাকার আলী মোহাম্মদ খলিফার ছেলে হলেও সে বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানাধীন চৌহুতপুর এলাকার বাসিন্দা ছিলেন। গত ৩০ সেপ্টেম্বর এয়ারপোর্ট থানায় হানিফ খলিফার স্ত্রী নিজ বাক প্রতিবন্ধী মেয়েকে ধর্ষনের অভিযোগে একটি মামলা দায়ের করেন। যে মামলায় গত ১ অক্টোর থেকে বরিশাল কেন্দ্রীয় কারগারে হাজতি হিসেবে আছেন হানিফ হাওলাদার। বিষয়টি নিশ্চিত করে কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক তিনি জানান, ডিএনএ টেষ্টের জন্য হানিফ কারাগারের বাহিরে গিয়েছিলো কয়েকদিন আগে।

এরপর সে কারাগারে আসলে তাকে কোয়ারিন্টাইনে রাখা হয়।

শনিবার (১৪ নভেম্বর) ভোররাত তিনটার দিকে তিনি জানতে পারেন হানিফ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরে ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, হানিফ মশারি ছিরে তা দিয়ে রশি বানিয়ে শৌচাগারের পানির পাইপ লাইনের সাথে ঝুলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সকালে তার মৃতদেহ উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।