বৃহস্পতিবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:১৩
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

বরিশালে অ্যাম্বুলেন্সের চাপায় যুবক নিহত

ডেক্সরিপোর্ট  বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় রোগীবাহী অ্যাম্বুলেন্সের চাপায় রিপন খান (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বোয়ালিয়া বাজারে কেনাকাটা শেষে বাসায় ফিরতে গিয়ে রাস্তা পার হওয়ার সময় বরিশালগামী দ্রুতগতির অ্যাম্বুলেন্স তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কুশংগল গ্রামের এই যুবকের মৃত্যু ঘটে।

ঘটনাটি ঘটেছে রোববার সকাল পৌনে ১০টার দিকে বরিশাল-পটুয়াখালী সড়কে।

নিহত রিপন খান ওই এলাকার মৃত চাঁন খানের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়- রিপন খান ছোট ভাইকে সাথে নিয়ে বোয়ালিয়া বাজারে এসে কেনাকাটা করে বাসায় ফিরছিলেন। একপর্যায়ে তিনি বোয়ালিয়া ব্রিজের খানিকটা দুরে রাস্তা পার হতে গেলে পটুয়াখালী থেকে আসা রোগীবাহী একটি অ্যাম্বুলেন্স তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই যুবকের মৃত্যু হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে বাকেরগঞ্জ থানা পুলিশের ওসি আবুল কালাম জানান, যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।