ডেক্সরিপোর্ট বরিশাল অফিসার্স ক্লাব লন টেনিস মাঠের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টায় অফিসার্স ক্লাব বরিশাল এর উদ্যোগে অফিসার্স ক্লাব বরিশাল প্রাঙ্গণে লন টেনিস মাঠের সংস্কার কাজের শুভ উদ্বোধন করেন বরিশাল জেলা প্রশাসক এস.এম. অজিয়র রহমান।
সে-সময় উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত অতিরিক্ত সচিব নিখিল চন্দ্র দাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিব আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল প্রশান্ত কুমার দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল তৌহিদুজ্জামান পাভেল, উপ-পুলিশ কমিশনার (উত্তর) বরিশাল মোঃ খাইরুল আলম, নির্বাহী প্রকৌশলী, সড়ক বিভাগ মােঃ মাসুদ খান প্রমুখ ।
উদ্বোধন শেষে অতিথিরা অফিসার্স ক্লাব এর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা সভা করেন ও সর্ব শেষ লন টেনিস খেলার শুভ সুচনা করেন।