বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:০৮
শিরোনাম :
বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব

ঠাকুরগাঁওয়ে বৃক্ষরোপণ অভিযান, বনজ ও ফলদ বৃক্ষমেলার উদ্বোধন

গৌতম চন্দ্র বর্মন,ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে বৃক্ষরোপণ অভিযান, বনজ ও ফলদ বৃক্ষমেলা উদ্বোধনের আয়োজন করা হয়েছে ।
শনিবার বিকেলে ‘শিক্ষায় বন প্রতিবেশ, আধুনিক বাংলাদেশ ‘ এই স্লোগানকে প্রতিপাদ্য করে বৃক্ষরোপণ অভিযান, বনজ ও ফলদ বৃক্ষমেলা ২০১৯ এর শুভ উদ্বোধন করেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও ১ আসনের  সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি ।
জেলা প্র্রশাসন, বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি রমেশ চন্দ্র সেন এমপি , অতিরিক্ত পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচারক কৃষিবিদ আফতাব হোসেন, দিনাজপুর সামাজিক বন বিভাগীয় বন কর্মকর্তা আবদুর রহমান, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, জেলা কৃষকলীগের সভাপতি সরকার আলাউদ্দিন প্রমুখ।
পরে অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ১টি ফলদ, ১টি বনজ ও ১টি ঔষুধি গাছের চারা বিতরণ করা হয়। এবং জেলা প্রশাসক সকলকে তিনটি করে গাছ লাগানোর  আহ্বান জানান। জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম বৃক্ষরোপণ অভিযান, বনজ ও ফলদ বৃক্ষমেলার স্টল পরিদর্শন করেন এবং ঠাকুরগাঁও বাসীকে বৃক্ষমেলায় আসার আমন্ত্রণ জানান।