বৃহস্পতিবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:৩০
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

ঝালকাঠি নাগরিক ফোরামের উদ্যোগে মাক্স ও লিফলেট বিতরণ

ইমাম বিমান,ঝালকাঠি  ঝালকাঠিতে নাগরিকদের সমস্যা নিয়ে কথা বলা এবং নাগরিক সচেতনতায় কাজ করা অন্যতম সংগঠন ” ঝালকাঠি নাগরিক ফোরাম ” এর উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে গ্রামীন পল্লী এলাকায় বৃদ্ধ, শিশু, ছাত্র ও স্থানীয় ব্যবসায়ীদের মাঝে মাক্স বিতরন সহ সচেতনতা এবং প্রতিরোধে সতর্কতা মূলক লিফলেট বিতরণ করেছে ঝালকাঠি নাগরিক ফোরাম জেলা কমিটির নেতৃবৃন্ধ সহ ইউনিয়ন শাখা নেতৃবৃন্দ।

এ উপলক্ষে বুধবার (২৫ নভেম্বর) সকালে ঝালকাঠি সদর উপজেলার বাউকাঠি বাজার, পাজিপুথিপাড়া হাট, শতদশকাঠি ও ভীমরুলি এলাকায় বিশেষ করে বৃদ্ধ, শিশু, ছাত্র ও স্থানীয় ব্যবসায়ীদের মাঝে মাক্স ও সচেতনতা – সতর্কতামূলক লিফলেট বিতরন করেন। এ সময়
ঝালকাঠি নাগরিক ফোরামের সহ সাধারণ সম্পাদক ও শহীদ রাজা ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক অমরেশ রায় চৌধুরী, ঝালকাঠি নাগরিক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ও রমজানকাঠি কারিগরি ও কৃষি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক রিয়াজুল ইসলাম বাচ্চু, উপপ্রচার সম্পাদক সাংবাদিক ইমাম হোসেন বিমান, সংগঠনের সদস্য ও চামটা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: মেহেদি হাসান,সদস্য, মো: মোশারেফ হোসেন, মুজিবর রহমান, রমেশ পাল, গৌতম দাস, কমলেস হালদার ঐক্যবদ্ধ ভাবে মাক্স ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।