বৃহস্পতিবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:৩০
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

বরিশালে দীপ হত্যা মামলার আসামি রিয়াদ গ্রেফতার

প্রিন্স তালুকদার ‍ বরিশাল নগরীর ত্রিশ গোডাউনের কীর্তনখোলা নদীতে বন্ধুদের সাথে জন্মদিন পালন অনুষ্ঠানে বন্ধু দ্বীপ ঘোষ (১৭)কে পানিতে ফেলে হত্যার ঘটনায় আসামী মোঃ রিয়াদ হোসেন (১৭) কে গ্রেফতার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।

গত ২৪ নভেম্বর রাত সাড়ে ১১ টায় নগরীর আমানতগঞ্জ ইসলামিয়া কলেজ রোডস্থ নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালী মডেল থানার এসআই রুম্মান হোসেন জানান, গত ২ নভেম্বর নগরীর ত্রিশ গোডাউনের কীর্তনখোলা নদীতে বন্ধুদের সাথে জন্মদিন পালন করেন মোঃ রিয়াদ হোসেন।

এ সময় তার সাথে থাকা বন্ধু দ্বীপ ঘোষকে কীর্তনখোলা নদীতে ফেলে দেয় রিয়াদ। এরপর গত ৩ নভেম্বর সকালে দ্বীপের লাশ উদ্ধার করে পুলিশ। কিন্তু হত্যার কোন ক্লু না থাকায় হঠাৎ করেই গত ২৪ নভেম্বর রাতে তদন্ত কর্মকর্তার কাছে হত্যার একটি ভিডিও আসে। সেই ভিডিও‘র সূত্র ধরে রাত ১১ টায় হত্যা মামলা করে দ্বীপ ঘোষের বাবা মিন্টু ঘোষ। এরপর অভিযান চালিয়ে রাত সাড়ে ১১ টায় নগরীর আমানতগঞ্জ ইসলামিয়া কলেজ রোডস্থ নিজ বাসা থেকে গ্রেফতার করা হয় হত্যা মামলার আসামী রিয়াদকে।

গ্রেফতারকৃত রিয়াদ কাউনিয়া থানার ৪নং ওয়ার্ডের বাসিন্দা। তার পিতার নাম মো: নুরুল ইসলাম হাওলাদার। আসামী রিয়াদ শিশু হওয়ায় আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করার পরে তাকে শিশু আদালতের মাধ্যমে যশোর কিশোর শোধনাগারে পাঠানো হয়েছে বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালী মডেল থানার এসআই রুম্মান হোসেন।